ই-মেইল এ আপডেট পেতে

We'll not spam mate! We promise.

গেমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গেমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ মে, ২০১৫

Subway Surfers Game এ নিয়ে নিন আনলিমিটেড কয়েন by Cheat Engine (PC)


আসসালামুয়ালাইকুম টেকি ভাই ও বোনেরা আমরা সাবওয়ে সারফার্স গেম খেলি নাই এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউসারদের জন্য এ গেমটি যেন একটি কমন গেম । কিন্তু আজকে আমি অ্যান্ড্রয়েড এর নয় বরং পিসির গেমটি নিয়ে আলোচনা করব । আমি এখন পিসিতে কিভাবে Cheat Engine ব্যবহার করে Subway Surfers Game এ আনলিমিটেড কয়েন নেয়া যায় তা ধারাবাহিক ভাবে দেখাব ।
১। প্রথমে Subway Surfers Game টি ওপেন করুন ।
২। তারপর Play! তে ক্লিক করুন । এবার মূল গেম আসবে ।
৩। এবার Cheat Engine ওপেন করুন ।
৪। এখন Subway Surfers সিলেক্ট করুন ।
৫। আগে দেখে দিন, এখন কয়েন ০ ।
৬। এখন Cheat Engine এ Value প্রবেশ করান ।
৭। তারপর এরকম চিত্র আসবে ।

৮। এখন কিছু কয়েন কালেক্ট করুন ।
৯। কিছুক্ষণ গেম খেলে তারপর আউট হয়ে যান ।
১০। এখন কিছু কয়েন জমা হল ।
১১। তারপর আবার Cheat Engine এ নতুন Value প্রবেশ করান । 
১২। Next Scan এ ক্লিক করুন । তারপর নিম্নরূপ আসবে ।
১৩। এরপর আবার কিছুক্ষণ গেম খেলুন । গেম খেলার পরে Cheat Engine এ আবার নজর দিন । 
১৪। এবার হচ্ছে আসল কাজের পালা । এখন তাহলে ছবির দিকে নজর দিন ।
১৫। এবার Cheat Engine এর নিচের দিকে লক্ষ্য করেন ।
১৬। এবার ইচ্ছামত Value দিয়ে দেন । যত Value দিবেন তত কয়েন পাবেন ।
১৭। এবার আবার কিছুক্ষণ গেম খেলে আউট হয়ে যান ।
১৮। এবার হাঁ করে তাকিয়ে থাকেন ।

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

গেমস জোন [পর্ব-২৮৫] :: ডেড ট্রিগার ২ (২০১৪)

প্রযুক্তির কি চমক! প্লে-স্টেশন ৩ / এক্সবক্স ৩৬০ কনসোলের  মতো গ্রাফিক্স এখন মোবাইলেই! আর সাইজও চমকপ্রদক  মাত্র ৪৬১ মেগাবাইট! হুম কথা বলছি ডেড ট্রিগার ২ গেমটি নিয়ে! পিসিতে হাউস অফ দ্যা ডেড যেমন খেলেছিলাম আমরা ঠিক তেমনি এই গেমটি ! তবে গেমটির গেম-প্লে এবং স্টোরিলাইন উন্নত এবং গ্রাফিক্স এর কথা আর নাই বা বললাম!
ডেড ট্রিগার ২ একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম যেটি নির্মাণ এবং প্রকাশ করেছে Madfinger Games. গেমটি এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলোর জন্য ২০১৩ সালের অক্টোবরে মুক্তি দেওয়া হয় আর ফেসবুকে গেমটি ছাড়া হয় ২০১৪ সালের ফেব্রুয়ারীতে। সিরিজের প্রথম গেম ডেড টিগারের মতোই এই গেমটিও সিঙ্গেল প্লেয়ার জুম্বি শুটার ফিচার সার্পোট করে, তবে যদিও গেমটি সম্পূর্ণ নেট ভিক্তিক একটি গেম। মানে গেমটি খেলতে হলে মোবাইলের নেট সংযোগ সবসময় চালু থাকতে হবে। আর হ্যাঁ, তত বেশি মেগাবাইট কাটবে না, এই ধরো গেমটি ঘন্টায় ৩/৫ মেগাবাইট করে ডাটা কেটে নেবে। আর গেমটি এনভিডিয়া কোম্পানির টেগরা ৪ মোবাইট গ্রাফিক্স ফিচার রয়েছে বিধায় গেমটি গ্রাফিক্স উচ্চ মানের। ইউনিটি গেম ইঞ্জিণ দিয়ে তৈরি এই গেমটি বিনামূল্যে গুগল প্লে-স্টোর এবং আপল এপপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে তবে গেমটি In-app purchases রয়েছে।
গেমটিতে প্রায় বিশ্বের ১০ অঞ্চল ফিচার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে আমেরিকা, চীন, আফ্রিকা অঞ্চল। প্রত্যেকটি অঞ্চলের রয়েছে  ভিন্ন ভিন্ন আবহাওয়া এবং কালচার। রয়েছে আনলকেবল অস্ত্র এবং স্টোরিলাইন ও কুইক-প্লে মিশনসমূহ। গেমটিতে রয়েছে নতুন ফিচার অটোশুট। যা দিয়ে গেমটি খেলা সহজ করে দেওয়া হয়েছে। তবে আসল মজা পেতে হলে এডভান্স শুট দিয়ে খেলে দেখতে পারো গেমটি।
গেমটিতে মেইন অবজেক্ট হলো একটিই, তা হলো জুম্বিদের খুন করা! আর গেমটিতে লিমিটেড পরিমাণের হেলথ সিস্টেম রয়েছে যা অবশ্য পড়ে টাকা / গোল্ড দিয়ে আপগ্রেড করে নেওয়া যাবে।
গেমটিতে দুটি উপায়ে অস্ত্র এবং গেজেড গুলো ক্রয় এবং আপগ্রেড করা যাবে, তা হলো ডলার এবং গোল্ড এর বিনিময়ে। তবে গেমটিতে ডলার অর্জন করা সহজ, গোল্ড অর্জন করা কঠিন।
গেমটিতে জুম্বি রয়েছে তিন প্রকারের, প্রথম টি হলো সবুজ চোখের যেটি মূলত খাঁমচি দিয়ে তোমাকে আক্রমণ করতে আসবে। দ্বিতীয় টি হলো লাল চোখা, যেটি একটু এগ্রেসিভ, এই জাতীয় জুম্বিরা হাতে লাঠি সোটা নিয়ে তোমারে মারতে আসবে।
তৃতীয় প্রকার হচ্ছে বিভিন্ন মিনি বস। এর অন্যান্য জুম্বিদের থেকে আকৃতিতে হালকা বড় এব এক এক জন মিনি বসের এক এক পাওয়ার রয়েছে। যেমন এক জন তার মুখ থেকে থুথু মারবে তোমার প্রতি, যা তোমাকে এড়িয়ে চলতে হবে, আরেকপ্রকার মিনি বস রয়েছে যার নাম রাইনো এরা হেভি আরমর পরে আসবে। এদের কে মারতে হলে তাদের পিছনে গিয়ে মারতে হবে, পিঠের দিকে। আর এদের মধ্যে আমার কাছে পাওয়ারফুল লেগেছে বিঞ্জানী মিনিবসদের । এদের কে মারতে হয় দুর থেকে কারণ এরা রেডিয়েশন যুক্ত পোশাক পড়ে থাকে। আর তাই এদের কাছে গেলে তোমার প্রাণ দ্রুত কমতে থাকবে . . . . .

নির্মাতা এবং প্রকাশকঃ

Madfinger Games

ইঞ্জিণ:

Unity

খেলা যাবেঃ

এন্ড্রয়েড, আইওএস এবং ফেসবুকে

 

মুক্তি পায়ঃ

অক্টোবর-ফেব্রুয়ারী ২০১৩ – ২০১৪ সাল জুড়ে

ধরণঃ

ফাস্ট পারসন শুটার

খেলার ধরণঃ

সিঙ্গেল প্লেয়ার

 

সিস্টেম রিকোয়ারমেন্টঃ

এন্ড্রয়েড ললিপপ কিংবা কিটক্যাট,
কোয়াড কোর প্রসেসর,
১ গিগাবাইট র‌্যাম,
৫০০ মেগাবাইট ফ্রি মেমোরী স্পেস,
গুগল প্লে সার্ভিস ৫.০ সংস্করণ
ইন্টারনেট সংযোগ
২০১২ সালে ম্যাডফিঙ্গার গেমস তাদের ডেড ট্রিগার গেমটি মুক্তি দিয়েছিলো। ডেড ট্রিগার একটি ফ্রি-টু-প্লে জুম্বি শুটার গেম। সিরিজের প্রথম গেমটির গ্রাফিক্সও চমৎকার ছিলো। তবে ডেড ট্রিগার ২ গেমটিতে কাহিনীচক্রকে আরো সুন্দর এবং বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। এবং এরই সাথে প্রত্যেকটি মিশনের ডিফিকাল্টি ফিচারটিও ডেড ট্রিগার ২ গেমটিতে আনা হয়েছে। আর অটোফায়ার এর কথা তো আগেই বলেছি।
তুমি যদি মোবাইল এফপিএস গেমসগুলোয় নতুন হয়ে থাকো তাহলে তোমার জন্য রয়েছে অটোফায়ার , আর তুমি যদি অরিজিনাল ডেড ট্রিগারের স্বাদ নিতে চাও তাহলে এডভান্সড মোড বা মেনুয়ার ফায়ারিং মোডে খেলতে পারো।
তবে গেমটিতে আমার বিরক্ত লাগে এর সেইফ হাউস কে নিয়ে। গেমটির যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি ওই সেইফহাউস থেকেই করা হয়। আর আরেকটি বিষয় হলো সময়। হুম গেমটিতে অগ্রসর হতে হলে কিংবা কোনো গেজেড ক্রয় বা আপগ্রেড করতে হলে দরকার “সময়” আর টাকা তো লাগবেই।
কারণ গেমটির কাহিনী অনুযায়ী দুনিয়াতে জুম্বি ভাইরাসের দশা এমনই যে পৃথিবীতে কোনো অস্ত্রের দোকান নেই যেখানে গিয়ে তুমি তড়িৎ কোনো অস্ত্র কিনে আনতে পারবে। এর বিনিময়ে তোমার রয়েছে একজন নিজস্ব অস্ত্রের মেকানিক। তাকে টাকা দিয়ে অস্ত্ বানাতে হয়। এতে সময় লাগে অনেক। আর নতুন অস্ত্রের নীল নকশা যদি তুমি বিভিন্ন লেভেল থেকে সংগ্রহ না করো তাহলে আর নতুন অস্ত্রের ব্যবহার করা যায় না।
একই ভাবে তোমার রয়েছে ডাক্তার বান্ধবী যে তোমার জন্য পেইনকিলার তৈরি করে দিবে টাকা নিয়ে, রয়েছে বোমারু যে তোমাকে বিভিন্ন বোম টোম জাতীয় গেডেজ বানিয়ে দিবে, রয়েছে নিগ্রো এক মিলিটারী বন্ধু যার কাছ থেকে মিলিটারী পাওয়ার কিনতে পারো গোল্ড দিয়ে। তেমন টাকা দিগুন, হেলথ দিগুণ ইত্যাদি। আরেকজন রয়েছে টেকনোলজিক্যাল বিজ্ঞানী। তিনি তোমাকে পরবর্তী লেভেলে বা পরবর্তী অঞ্চলে নিয়ে যাবে। এর জন্য তোমাকে তার কাছ থেকে টেকনো আপগ্রেড করাতে হবে। যা খুবই সময় সাপেক্ষ এবং টাকা বেশি লাগবে।
তবে গেমটিতে আপগ্রেড সিস্টেম এত তাই সময় সাপেক্ষ যে এইগুলো নিয়ে গেমটিতে আর ফ্রি-টু=প্লে গেম বলা যায় না। কারণ ওই সময় কমাতে গেলে তোমার চাই গোল্ড, আর এই গোল্ড রিয়েল ডলার দিয়ে কেনা লাগে।
গেমটিতে রয়েছে মজার মজার মুরগি আইটেম! যেমন মুরগি বোম! একটি মুরগির উপর ডাইনামাইট ফিট করা হয়, তারপর মুরগি টি জুম্বিদের মাঝে ছেড়ে দিলে তোমার বদলে জুম্বিরা মুরগির পিছে দৌড়াবে এবং একসময় বুমমমম!!
আরেকটি হচ্ছে মুরগি রকেট, মুরগি গুলি, মুরগি হেভি গান ইত্যাদি!! সবমিলিয়ে গেমটি তোমাদের কাছে ভালই লাগবে!
লগ ইন মেনু
সেইফ হাউস

ম্যাপ

প্রতিটি ক্যাম্পেইন মিশনগুলোকে আনলক করতে তোমার ২০ মিনিট করে অপেক্ষা করতে হবে

সিম্ফোনি W69Q 1GB র‌্যাম মোবাইলে হাই গ্রাফিক্সের অপশনই নেই

শনিবার, ৭ মার্চ, ২০১৫

Download করে নিন Earn to Die 2 দারুন একটি Android গেমস


আসসালামু আলাইকুম । আপনারা সকলে কেমন আছেন ? আশা করি ভালই আছেন  । আমি নাইমুর রহমান ব্যস্ততার কারনে অনেক দিন ঠিক লেখা হয়ে ওঠে না । আজ একটু সময় পেলাম তাই লিখতে বসেছি । কথা না  বলে আজকের পোষ্ট শুরু করছি আজকের এই পোষ্ট একটি জনপ্রিয় গেমস নিয়ে গেমসটির নাম  Earn to Die 2 । চলুন শুরু করি । 
আগে চলুন কিছু Screenshot দেখে আসি । 
Screenshot :
d97f0ea0-9881-4484-bf8f-922e3c41b896_1eb7521f29f94c739a4bbf65ff90b3f6_small





a975ae01-b3ab-41e6-93fa-67cedd2271a0_291e0b3ffdf5488fa5147a2ad8ca5310_small






9cbd4b1a-951f-45d9-b48d-b2da58df466f_1fca857272384bdaa7c56f88aa15f606_small







Details

Version : 4.4.2
Size : 4.50MB
Updated : 2014-12-11 01:01:21
Requirements Android : 2.3+
Author : symsol

Game টি Download করতে click করুন এখানে

ডাউনলোড করুন অ্যাংরি বার্ডস এর নতুন ভার্সন- Angry Bird Stella (Android)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য দারুন একটি গেইম নিয়ে হাজির হয়েছি, আশা করি ভালো লাগবে...
» Angry Birds Stella v1.0.0
» Size – 46.93 MB
» Format – apk

Description – Required #Android 4.0 . Join Stella and her super adventurous friends on a quest to protect Golden Island from the greedy Bad Princess and her clueless piggies! Meet this fierce new bunch, master their amazing superpowers, and play over 120 action-packed levels…

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

INTO THE DEAD: একটি অসাধারণ জোম্বি রানার গেম (Android)

অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের জন্য গেমের শেষ নেই। যেসব গেম আমরা এক সময় পিসি/কনসোলে খেলেছি সেগুলোও ধীরে ধীরে অ্যান্ড্রয়েডে আসতে শুরু করেছে। এর মাঝে নতুন করে কোনও ডেভেলপারের পক্ষে বাজার মাত করা গেম নিয়ে আসাটা আসলেই অনেক কঠিন কাজ। কারণ নতুনত্ব বলতে আর কিছু বাকি আছে কিনাসেটাই এখন ভাববার বিষয়। কিন্তু এর মাঝেও যে এখনও সম্ভব নতুন কিছু আনা সেটিই পিকপক প্রমান করেছে ইন্টু দা ডেড এর মাধ্যমে। কি আছে এই গেমে যা আগের কোনও গেমে নেই? চলুন দেখা যাক।

গেমটির কাহিনী খুবই সংক্ষিপ্ত। আপনার হেলিকপ্টার একটি বিজন এলাকায় আছড়ে পরে, আপনি ছাড়া আর সবাই মারা যায়। আপনি ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে আবিস্কার করেন এই এলাকায় প্রায় সবাই জোম্বি এবং তাদের লক্ষ্য একটিই, আপনাকে ভক্ষণ করা! অন্য কথায়, আপনি হেলিকপ্টার ক্র্যাশের পর নিজেকে আবিষ্কার করবেন এক জোম্বি অ্যাপোক্যালিপ্স-এ।
আপনার মুল লক্ষ্য হচ্ছে আপনাকে দৌড়ে পালাতে হবে জোম্বিদের কাছ থেকে। অনেকটা টেম্পল রানের দানব বা সাবওয়ে সার্ফারের পুলিশের মত। তবে ব্যতিক্রম হচ্ছে, টেম্পল রান বা সাবওয়ে সার্ফারে যেমন পেছন থেকে শত্রু আসে, ইনটু দা ডেডে উল্টোটা। আপনাকে মাঠের পর মাঠ দৌড়ে পার হতে হবে জোম্বিদের সামনে রেখেই। আর গেমে মূলত আপনার কাজ হবে হেঁটে আসা জোম্বিগুলোকে পাশ কাটানো।
টেম্পল রান বা সাবওয়ে সার্ফারের সঙ্গে আরও একটি বড় পার্থক্য হচ্ছে, এই গেমে আপনি পাবেন ফার্স্ট পারসন ভিউ। এফপিএস গেমের ভক্তরা এই গেম খেলতে বসলে উঠতে পারবেন না বললেই চলে।
রানার টাইপ গেমে এই প্রথম ফার্স্ট পার্সন ক্যামেরার ব্যবহার করে দেখালো পিকপক। গেমটি খেলার পর আমার প্রথম অভিমত ছিল, আগে এই চিন্তাটা আর কেউ কেন করেনি। ফার্স্ট পার্সন ক্যামেরার জোরে গেমটির ভিতর নিমগ্ন হয়ে যাওয়া অনেক সহজ। বড় ডিভাইসে খেললে আপনার নিজেরই মনে হতে পারে জোম্বিদের থেকে দৌড়ে পালাচ্ছেন। আর গ্রাফিক্সও মানানসই, খুবই জ্যান্ত একটি ভৌতিক আমেজ সৃষ্টির জন্যে যথেষ্ট।
দ্বিতীয় যে জিনিসটি চোখে পরার মত – আরও ভাল ভাবে বললে কানে শোনার মত – তা হলো গেমটির সাউন্ড ইফেক্ট। টেম্পল রান ও অন্যান্য রানারের ভিতর গদবাধা বাজনা ব্যাবহার করা হলেও ইন্টু দা ডেডে কোনও বাজনাই নেই বলার মত। শুধু আপনার দৌড়ের ও নিঃশ্বাসের শব্দ আর জোম্বিদের ভয় ধরানো গোঙ্গানোর ধ্বনি। সবমিলিয়ে আপনাকে পুরোপুরিই বাস্তব অভিজ্ঞতা দিতে প্রস্তুত গেমটির সাউন্ড ইফেক্ট। কন্ট্রোল খুবই সাধারণ, আপনি ডিভাইস ডানে বামে কাত করে ডানে বা বামে যেতে পারবেন (অথবা স্ক্রিনের ডান বা বামে টাচ করে), আর মাঝে টাচ করে গুলি করে জোম্বি মারতে পারবেন। এটিই এই গেমের বিশেষ বৈশিষ্ট্য, রানার গেমের মাঝেও শুটারের মত অ্যাকশন।
দৌড়ের মাঝে ডানে বামে বক্স পাবেন, তাতে বন্দুক থাকবে। আপনি যত বেশি দৌড়োতে পারবেন তত বেশি পয়েন্ট পাবেন, যা দিয়ে নতুন বন্দুক কিনতে পারবেন অথবা পার্ক যেমন ১৫০০ মিটার আগে থেকে দৌড় শুরু বা প্রথম থেকেই বন্দুক থাকবে – এসব আপগ্রেড কিনতে পারবেন।
বাকি সব কিছু অনান্য রানারের মতই, আপনি জোম্বির মুখে পড়া মাত্র শেষ দৌড়। যতদূর সম্ভব দৌড়োতে হবে। তবে জোম্বির মুখে পড়ার দৃশ্যটিও দেখার মত।
তো আর বসে কেন? এখনি ডাউনলোড করুন এই ফ্রি গেমটি। গুগল প্লে স্টোরে মাত্র ২৫-৩০ মেগাবাইটের এই গেমটি ডাউনলোড করতে পারেন।
গুগল প্লে স্টোর লিংকঃ ইনটু দ্য ডেড অথবা Into The Dead লিখে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে সার্চ করুন। 

জোম্বি গেমের মধ্যে এতোদিন সবচেয়ে এগিয়ে ছিল ডেড ট্রিগার গেমটি। মাত্র কয়েকশো’ মেগাবাইটের এই গেমটি না খেললে বিশ্বাসই করা যায় না কত দারুণ একটি গেম এটি। আবার খেলতে বসলে বিশ্বাস করা যায় না এই গেমটি আসলেই ফ্রি-তে পাওয়া যায়। ডেড ট্রিগারের মতো এতো হাই রেজুলেশন না হলেও অল্প স্টোরেজে সময় কাটানোর জন্য ইনটু দ্য ডেড আসলেই দারুণ একটি রানার গেম হতে পারে। তাই এখনই গেমটি ডাউনলোড করে খেলা শুরু করে দিন, কেমন লাগলো মন্তব্যের ঘরে জানান এবং কে কত বেশি স্কোর করতে পারলেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিন।

গেম রিভিউঃ BAD PIGGIES – অ্যাংরি বার্ডস নির্মাতা রোভিও’র নতুন চমক


অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও স্মার্টফোনের জন্য তাদের দ্বিতীয় গেমস অ্যামেইজিং অ্যালেক্স বের করে অ্যাংরি বার্ডস বাজারে আসার প্রায় ৩ বছর পর। কিন্তু এই তিন বছর রোভিও একেবারেই বসে থাকেনি। কেননা, অ্যামেইজিং অ্যালেক্স বের করার মাত্র কয়েকমাসের মাথায়ই নতুন আরেকটি গেম নিয়ে হাজির হয় রোভিও। যদিও গেমের চরিত্রের সঙ্গে অ্যাংরি বার্ডস প্লেয়াররা সবাই পরিচিত, তবুও গেমটি এসেছে সম্পূর্ণ নতুন এক গেমপ্লে নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই অনেকবার আমাদের সাইটেই গেমটির নাম শুনেছেন। আমি বলছি ব্যাড পিগিস গেমের কথা।




রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫

খেলুন বাংলাদেশে তৈরি ”মাথা নষ্ট” গেম !!!!



গেমসের নামই হলো “মাথা নষ্ট” গেমসটি বাংলাদেশে তৈরি। যেহুতু বাংলাদেশে তৈরি সেজন্য আপনার ভালো না লাগলেও অন্তত একবার ডাউনলোড করে খেলে দেখবেন। আপনাদের ডাউনলোড ডেভেলপার দের উৎসাহ জোগাবে।
গেমসটি অাপনি 3টি মোডে খেলতে পারবেন
দুধভাত (পুরাই সহজ)
পুরাই-মাথানষ্ট (কঠিন)
এতো অসম্ভব ! (বেসম্ভব কঠিন)
এই গেমসটিতে আপনাকে হিসাব করে দেখতে যে উত্তর টি ভুল না সঠিক। যদি সঠিক হয় তাহলে ৺ দিতে হবে আর যদি ভুল হয় তাহলে x দিতে হবে। এভাবে যত তাড়াতাড়ি ৺ বা x দিতে পারবেন তত পয়েন্ট হবে।
সাইজ মাত্র 1.2 এমবি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫

এবার আপনার কম্পিউটারে খেলুন মজার গেমস "টম এন্ড জেরি"!


আসসালামু আলাইকুম। টম অ্যান্ড জেরির যুগ-জামানা পেরিয়ে গেছে অনেক আগেই! তারপর আজকের পোলাপান ডোরেমনের পাগল ভক্ত হয়ে গেছে! যদিও সরকার তা সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চারা বসে থেকে CN এ টম অ্যান্ড জেরির দেখতে নিরুপায় হয়ে গেছি(আমি ও)। তবে টম অ্যান্ড জেরির গেম খেলতে পেলে কে না আনন্দ পাবে! যাইহোক, আজকে আপনাদের জন্য তো বটে, সাথে বাচ্চাদের জন্যও নিয়ে এলাম- TOM AND JERRY “IN THE FIST OF FURY” সাইজ মাত্র 8MB (কম্প্রেসড)
আমি নিজেও তেমন না খেললেও, ছোটভাই ভালই ,মজা পেলো! তাই আপনাদের সাথেও শেয়ার করলাম! গেমটা অনেক পুরানো, তবে মজার! আর যেকোনো ধরনের পিসিতে চলবে। হাই-গ্রাফিক্সের প্রয়োজন হবে না, রাম ১২৮ এমবি হলেও চলবে, গ্রাফিক্স ২৫৬ এমবিই যথেষ্ট! গেমটি খুব মজার ও উত্তেজনা পূর্ণ! কাহিনীটা এমন–  গেমের প্রথম লেভেলে আপনাকে প্লেয়ার হিসেবে Tom অথবা Jerry কে বেছে নিতে হবে। ধরুন, আমি Tom কে সিলেক্ট করলাম। এখন জেরি নিজেকে বাঁচানর জন্য পালাবে, এবং টমের দিক বিভিন্ন জিনিস ছুড়ে মারবে। আপনাকে সেসব থেকে বাচতে হবে ও  জেরিকে মারতে হবে। এভাবে যার পাওয়ার বেশি থাকবে, সে বিজয়ী হবে। এভাবে লেভেল ক্রস করতে হবে।
TOM AND JERRY “IN THE FIST OF FURY”  গেমটির আসল সাইজ ১৬০ এমবি! কিন্তু হাই কম্প্রেস করে এটিকে বানাইছি মাত্র ৮ এমবি! আপনাদের এমবি ও সময় দুটাই বাঁচবো। মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। আশা করি সবার ভালো লাগবে।
TOM AND JERRY “IN THE FIST OF FURY” ~ 8 MB
আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।